হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার নিন্দা জানাল কাতার

আমার দেশ অনলাইন

কুয়েত ও বাহরাইনে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার। এসব হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়া এবং কয়েকজন আহত হওয়ার ঘটনাও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে দেশটি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনসহ আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির পরিপন্থী। বিশেষ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা সম্পূর্ণ নিষিদ্ধ—এই নীতিও লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়।

দোহা আরও জানায়, তারা বেসামরিক অবকাঠামোতে হামলার সম্পূর্ণ বিরোধিতা করে এবং পরিস্থিতি শান্ত করার জন্য সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানায়।

কাতার কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় যেকোনো পদক্ষেপে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

এসআর

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি