ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পুরোপুরি এড়ানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের সাবেক বিশেষ সমন্বয়ক আলভারো দে সতো।
তার মতে, এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। অন্যদিকে যুদ্ধে জড়ানোর কারণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একেক সময় একেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন।
আলভারো দে সতো বলেন, ‘এই যুদ্ধ পুরোপুরি এড়ানো সম্ভব ছিল। এটি ঘটার কোনো প্রয়োজন ছিল না।’
তিনি আরো বলেন, যুদ্ধ শুরুর পেছনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দেওয়া ব্যাখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে।
এএম