ইরানে স্থল অভিযান চালানো হলে আগ্রাসী বিদেশি সেনাদের জন্য দেশটিকে ‘কবরস্থানে’ পরিণত করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি। খবর আলজাজিরার।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদন অনুযায়ী, জাভানি বলেছেন, শত্রুপক্ষ স্থল অভিযান চালালে ইরান আক্রমণকারীদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকা ও সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনী ইতোমধ্যে নানা সীমাবদ্ধতার মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে কীভাবে তারা অপরিচিত ভূখণ্ডে প্রবেশ করে সেখানে নিজেদের অবস্থান ধরে রাখবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
জাভানির ভাষ্য, ‘শত্রুরা যদি এমন ভুল করে, তবে ইরান আক্রমণকারী বিদেশি সেনাদের জন্য বধ্যভূমিতে পরিণত হবে—তারা যে পথ দিয়েই দেশে প্রবেশের চেষ্টা করুক না কেন।