হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্য ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর পণ্য পরিবহন সচল রাখতে নিজেদের ভৌগোলিক অবস্থান ও সমুদ্রবন্দর কাজে লাগাচ্ছে ওমান। দেশটির বন্দর ও স্থলপথ ব্যবহার করে পণ্য পরিবহনের বিকল্প ব্যবস্থা গড়ে উঠছে।
মাসকাট পলিসি কাউন্সিলের চেয়ারম্যান ইউসুফ আল বুলুশি এ কথা জানিয়েছেন। ইতালির নেপলসে বক্তব্য দেওয়ার সময় তিনি এ বিষয়ে কথা বলেন।
ইউসুফ আল বুলুশি বলেন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমানের মধ্যে ‘গ্রিন করিডর’ পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ব্যবস্থায় সীমান্ত দিয়ে দ্রুত পণ্য পরিবহন করা হচ্ছে। পরে সেগুলো সমুদ্রপথের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
তিনি আরো বলেন, সৌদি আরবগামী পণ্য পরিবহনের ক্ষেত্রেও ওমানের বন্দরগুলো ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে দুকম ও সোহর বন্দর দিয়ে এসব পণ্য সৌদি আরবের উদ্দেশে পাঠানো হচ্ছে।
হরমুজ প্রণালিতে চলমান বিঘ্নের মধ্যে বিকল্প স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর বাণিজ্য অব্যাহত রাখার ক্ষেত্রে ওমানের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এএম