হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

আল জাজিরার বিশ্লেষণ

আমার দেশ অনলাইন

ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এ নির্বাচনে আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি, সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগকে ঘিরে বাড়তে থাকা চাপ তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত নেতানিয়াহুকে দেশটির রাজনীতিতে একজন দক্ষ টিকে থাকার কৌশলী হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রায় চার দশকের রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচন তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তিও ডেকে আনতে পারে।

নির্বাচনের প্রাক্কালে ইসরাইলের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে যুক্ত হতে রাজি করান। এর জেরে তেহরান পাল্টা হামলা চালায় ইসরাইল, উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর।

একই সময়ে উত্তর সীমান্তে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে রয়েছে ইসরাইল। এ পরিস্থিতিতে লেবাননে সামরিক অভিযান বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ এবং ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার পক্ষে থাকা ইসরাইলি জনমতের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে নেতানিয়াহুকে।

এ ছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরাইলে হামলার আগে ও পরে সরকারের ব্যর্থতা তদন্তে স্বাধীন জন-তদন্ত কমিশন গঠন না করায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়েও তার সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ ক্রমেই বাড়ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

গাজায় নিহতের সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে

পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে আটক জাহাজের ২২ ইরানি নাবিক

গাজায় ইসরাইলি নৃশংসতা, যুদ্ধবিরতির মধ্যেও নিহত ১০৩১

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা

মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান