হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ ইরানের

আমার দেশ অনলাইন

নিরাপত্তা পরিষদে ইরানি রাষ্ট্রদূত। ছবি: বার্তা সংস্থা মেহের

নিরাপত্তা পরিষদের পশ্চিমা সদস্য দেশগুলোর বিরুদ্ধে ‘ভন্ডামি ও দ্বৈতনীতি’র অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত । তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থেই কূটনীতিতে বিশ্বাসী হয়, তাহলে দেশটিকে অবিলম্বে ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ বন্ধ করতে হবে এবং অবৈধ নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

শুক্রবার পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেন, বর্তমান পরিস্থিতির মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সরকারের ২০২৫ সালের ১৩ জুন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু করা বিনা উসকানির আগ্রাসী যুদ্ধ।

দারজি বলেন, ‘যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী, ভুক্তভোগী নয়।’

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি পরমাণুবিজ্ঞানীদের হত্যারও তীব্র নিন্দা জানান।

সূত্র: ডন

আরএ

সামরিকভাবে কতটা শক্তিশালী হুথিরা

হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইনের আঘাতে আগুন

সৌদি বাহিনী, রিয়াদ বিমানবন্দর ও তেল পাইপলাইনে হুথিদের হামলা

হরমুজ প্রণালিতে মাইনে আঘাতে ট্যাংকারে আগুন

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

রাডার স্থাপনায় ইরানের হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ইসরাইলে বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল দাবিদাওয়া

ওয়াশিংটনে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মোসাদ প্রধান, জানেন না আইজেনকোট

ইরানের সঙ্গে ‘চুক্তির প্রয়োজন নেই’—কেন বলছেন ট্রাম্প

ক্ষমতা ছাড়ার আগে কি ইরানে হামলা চালাতে পারেন নেতানিয়াহু