হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

­মধ্যপ্রাচ্যে নিজেদের সবচেয়ে দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল ‍যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন। ফাইল ছবি: রয়টার্স

নিজেদের অন্যতম দামি ও আধুনিক একটি ড্রোন হারিয়েছে মার্কিন নৌবাহিনী। গত ৯ এপ্রিল 'এমকিউ-৪সি ট্রাইটন' মডেলের এ ড্রোন পারস্য উপসাগরে বিধ্বস্ত হয় বলে গত মঙ্গলবার দেশটির নৌবাহিনীর সেফটি কমান্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে অভিযানের নিরাপত্তার স্বার্থে ড্রোনটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইট রাডার ২৪'-এর তথ্য অনুযায়ী, ড্রোনটি ইতালির সিগোনেলা নৌঘাঁটি থেকে উড্ডয়নের পর পারস্য উপসাগরের ওপর নিখোঁজ হয়। এটি হরমুজ প্রণালির ওপর দিয়ে ওড়ার সময় হঠাৎ রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

তথ্য অনুযায়ী, ড্রোনটি ৫০ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত ৯ হাজার ফুটে নেমে আসে এবং একপর্যায়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফ্লাইট ডাটায় দেখা যায়, ওড়ার সময় ড্রোনটি '৭৪০০' সংকেত পাঠাচ্ছিল, যার অর্থ ড্রোনটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোল বা চালকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর প্রায় ৭০ মিনিট পর এটি '৭৭০০' সংকেত পাঠায়, যা জরুরি অবস্থার ইঙ্গিত দেয়। সবশেষে ৯ হাজার ২৫০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় এটি রাডার থেকে হারিয়ে যায়।

মার্কিন নৌবাহিনী ড্রোনটি বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করলেও এর কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি।

তথ্যসূত্র: সিএনএন

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ