ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চলতি সপ্তাহে দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বেইজিং সফর করবেন তিনি।
হরমুজ প্রণালি ঘিরে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক সই এবং সুইজারল্যান্ডে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইরান উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, হামলা চালায়। এসব দেশের মধ্যে সৌদি আরবও ছিল। পাশাপাশি বারবার হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের তেল রপ্তানিও মারাত্মকভাবে ব্যাহত হয়।
সূত্র: আল জাজিরা
এসআর