হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

হরমুজ প্রণালিকে ইরানের প্রধান কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তিনি জোর দিয়ে বলেছেন, দেশটি এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর তার সার্বভৌম অধিকার থেকে পিছু হটবে না।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক প্রণালিটিতে সামুদ্রিক পরিষেবার জন্য ফি নেওয়া থেকে শুধু অস্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। তবে সার্বভৌমত্বের বিষয়ে ইরানের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, ‘এগুলো আমাদের আঞ্চলিক জলসীমা। ইরান কখনোই কোনো অবস্থাতেই এই অবস্থান থেকে পিছু হটবে না।’

গালিবাফ এই জলপথকে যুদ্ধের সময় আল্লাহ প্রদত্ত একটি ঐশ্বরিক উপহার এবং ইরানের ক্ষমতার প্রধান হাতিয়ার হিসেবে বর্ণনা করেন।

তিনি আরো বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ছেড়ে দেবে না। বলেন, ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকার।’

সূত্র: প্রেস টিভি

আরএ

রায়গঞ্জে খেয়া নৌকায় নদী পারাপার, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বৃষ্টির দেশ কোথায়

ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ভারতকে হারিয়ে শেষ চারে আর্জেন্টিনা

ফকিরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯ মোবাইল ফোনসেট উদ্ধার

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

৪ বছর পর জয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু চেলসির

সৌন্দর্যের অদ্বিতীয় স্থাপনা তাজমহল