হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যদি আস্থা পুনরুদ্ধার করা যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখনো সম্ভব। ইরান আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি সতর্ক করে বলেছেন, ইরানে যেকোনো সামরিক হস্তক্ষেপ বৃহত্তর অঞ্চলে ছড়িয়ে পড়বে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি বলেন, তিনি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নন, বরং ভুল তথ্য ও ওয়াশিংটনকে সংঘাতে ঠেলে দিতে বাইরের প্রচেষ্টার কারণে সৃষ্ট ভুল অনুমান নিয়ে উদ্বিগ্ন।

আরাগচি বলেন, ইরান আলোচনার অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। তবে আঞ্চলিক দেশগুলো বার্তা পাঠানো এবং আস্থা পুনর্গঠনে সহায়তা করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত আলোচনার অংশীদার হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আমাদের আস্থা হারিয়ে ফেলেছি। আমাদের এই অবিশ্বাস কাটিয়ে উঠতে হবে।’

আরাগচি বর্তমান আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে তারা বাস্তব আলোচনার জন্য ভিত্তি প্রস্তুত করতে পারে।

তিনি জোর দিয়ে বলেছেন, আলোচনার কাঠামোর পরিবর্তে মূল বিষয়ের ওপর মনোযোগ দেওয়া উচিত, যোগাযোগ প্রত্যক্ষ বা পরোক্ষ কি না, তা তেমন গুরুত্বপূর্ণ নয়।

ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত লক্ষ্যের কথা উল্লেখ করে আরাগচি বলেন, তেহরান সেই লক্ষ্যের সঙ্গে একমত।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প