হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করল কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আজ শনিবার ইসরাইল–যুক্তরাষ্ট্র ইরানে হামলা ও ইরানের পাল্টা জবাব শুরু হওয়ার পর বিশ্বের শীর্ষ কয়েকটি তেল ও বাণিজ্য কোম্পানি হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে স্থগিত করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রধান বাণিজ্য কোম্পানির শীর্ষ নির্বাহী জানান, “আমাদের জাহাজগুলো কয়েক দিন আটকে থাকবে।” নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আরব উপদ্বীপ ও ইরানের মধ্যবর্তী এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি (২০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল এবং বিভিন্ন ধরনের জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে সরবরাহ স্থগিত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে যেকোনো দীর্ঘস্থায়ী বিঘ্ন আন্তর্জাতিক তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে চাপ তৈরি করতে পারে।

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ