হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ইসরাইলের হামলার পর তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: বিবিসি

কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। জরুরি সতর্কতা জারি করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের প্রধান কার্যালয় অবস্থিত।

ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর বাহরাইনে জরুরি সাইরেন বেজে ওঠে।

আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাহরাইন কর্তৃপক্ষ সতর্কব্যবস্থা সক্রিয় করেছে। জনগণকে শান্ত ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছে।

এছাড়া কুয়েতেও সতর্কতা সাইরেন বাজানো হচ্ছে।

সম্প্রতি ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কাতার ও বাহরাইনে নিজেদের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত