হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

আমার দেশ অনলাইন

লেবানন ও ইসরাইলের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, এই চুক্তি দীর্ঘদিনের সংঘাত নিরসন এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রশংসা করেন। তবে তিনি বলেন, চুক্তির প্রকৃত সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

ইয়োহান ভাডেফুল লেবাননের প্রতি রাষ্ট্রের একচ্ছত্র বলপ্রয়োগের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইসরাইলের জন্য সুস্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষ, বিশেষ করে হিজবুল্লাহকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, স্থায়ী স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে কয়েক দশকের সংঘাত থাকা সত্ত্বেও ইসরাইল ও লেবাননের মধ্যে এই চুক্তি নিয়ে অনুষ্ঠিত আলোচনায় হিজবুল্লাহ অংশ নেয়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ