হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিল ইইউ

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন।

বেসেন্ট বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া অর্থনৈতিক চাপের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে ইইউ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট ইইউর এ পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, ‘তাদের দৃঢ় ও দ্রুত অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ।’

বেসেন্ট আরো বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে দৃঢ়ভাবে কাজ করছে। লক্ষ্য হলো, ‘হত্যাকাণ্ডে জড়িত ইরানি সরকার’, যাতে পারমাণবিক কর্মসূচি, অস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অর্থায়নে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করা।

তিনি বলেন, ইরান সরকারের কাছে বিশ্ব একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। যতক্ষণ পর্যন্ত তাদের অবশিষ্ট সব আর্থিক পথ বন্ধ না হচ্ছে, ততক্ষণ এই চাপ অব্যাহত থাকবে।

এর আগে গত মাসের শেষ দিকে দেওয়া এক বিবৃতিতে ইইউ জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্র, জি-৭ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ইরানের ওপর চাপ বজায় রাখা এবং উত্তেজনা কমানো ও আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখাই হবে এ সহযোগিতার লক্ষ্য।

ইইউর ওই অবস্থানের পরই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে তাদের আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথা জানালেন মার্কিন অর্থমন্ত্রী।

এএম

শরীয়তপুরে গভীর রাতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠছে ব্রিকস

অর্থ বাঁচাতে ব্রিটিশ সেনাবাহিনীকে ‘অপ্রয়োজনীয়’ প্রশিক্ষণ বন্ধের নির্দেশ

মির্জাগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অবিশ্বাস্যভাবে মাটির ধ্বংসস্তূপের নিচেও বেঁচে ছিলেন দুই শ্রমিক!

বাইকসহ ভেসে যাচ্ছিলেন যুবক, ওড়না ছুড়ে প্রাণ বাঁচালেন নববধূ

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬, আটক ১

হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৪ বছরের কিশোরীর বিদ্যুৎহীন ওয়াশিং মেশিন উদ্ভাবন