হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রধান দুটি বিমানবন্দর চালু

আমার দেশ অনলাইন

ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়েছে ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর। বিমানবন্দর দুটি হলো তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বন্দর।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে স্থগিত করা হয়েছিল ইরানের আকাশপথ ও বিমান চলাচল।

ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, গোরগান, বিরজান্দ ও জাহেদান বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু বলে আমি মনে করছি। ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে। সূত্র: আলজাজিরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

নির্বাচনে জালিয়াতির প্রমাণ পায়নি কমিশন, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি

মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের ইতিবাচক ও নেতিবাচক ১০ দিক

যুদ্ধের বিরুদ্ধে ‘না’ ভোট দিয়েছে মার্কিন জনগণ: ইরানের স্পিকার

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নেতা হাসান সালামেহকে ৯ বার গুলি