হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: উদ্বেগে পাকিস্তান, সমর্থনে নেদারল্যান্ডস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ উদ্বেগ জানান। খবর ডনের।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আজকের ওই ফোনালাপে দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

বিবৃতিতে আরো জানানো হয়, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতি সমর্থন জানান।

দুই পক্ষই লেবাননে গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং টেকসই শান্তি নিশ্চিত করতে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন।

এছাড়া, পাকিস্তান-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক