হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরব আমিরাত উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হেনেছে। ব্রিটিশ একটি সামুদ্রিক সংস্থা সোমবার এ তথ্য জানিয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অবরুদ্ধ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে সহায়তা দেবে তারা। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ‘একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে জাহাজের নাবিকরা নিরাপদ আছেন।’

সংস্থাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী সব জাহাজকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মধ্যপ্রাচ্য যুদ্ধে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় এখনও অচলাবস্থা কাটেনি।

'অজ্ঞাত ক্ষেপণাস্ত্র'

ইরান কৌশলগত হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, যুক্তরাষ্ট্র সোমবার থেকে প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্রভিত্তিক ১শ’টিরও বেশি বিমান; স্থল, সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য চালকবিহীন যান এবং ১৫ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান অ্যাক্সএসমেরিনের তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে ৯শ’টিরও বেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছিল। সংঘাত শুরুর সময় এই সংখ্যা ছিল ১১শ’র বেশি।

এসআর

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের