হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ বন্ধে রিপাবলিকানদের ভোট চাইলেন মার্কিন সিনেটর

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়াতে রিপাবলিকানদের প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর চাক শুমার। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও অর্থনৈতিক চাপের মধ্যে তিনি বলেছেন, যুদ্ধ অব্যাহত থাকায় সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় আমেরিকানরা প্রতি গ্যালন গ্যাসের জন্য ৪.৫০ ডলারের বেশি পরিশোধ করছে।

তিনি আরও বলেন, রিপাবলিকানরা যদি সত্যিই ব্যয় কমানো এবং আমাদের সেনাদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেয়, তাহলে তাদের উচিত ডেমোক্র্যাটদের ওয়ার পাওয়ারস রেজুলেশনকে সমর্থন করা, যাতে ইরানের সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটে।

ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের ইরান নীতি ঠেকাতে সপ্তমবারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ পাসের উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাবের উদ্দেশ্য হলো কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট যাতে ৬০ দিনের বেশি সময় যুদ্ধ পরিচালনা করতে না পারেন, তা নিশ্চিত করা।

তবে কংগ্রেসে সংখ্যালঘু অবস্থানে থাকায় ডেমোক্র্যাটদের আগের কয়েকটি প্রচেষ্টা দলীয় বিভাজনের কারণে ব্যর্থ হয়েছে। তারপরও বাড়তে থাকা জ্বালানি মূল্য, সামরিক ব্যয় এবং সেনা নিরাপত্তার প্রশ্নে বিরোধীরা এবার নতুন করে রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

৬৪ অলআউটের ধরন-ধারণ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

ছাত্রশক্তি নেতাকে মারধর করে ফেসবুক লাইভে হেনস্তা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা

ফেক পেজ থেকে অপতথ্য প্রচারের প্রতিবাদ মহিলা জামায়াতের

রংপুরে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার