হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে এ পর্যন্ত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত

আমার দেশ অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এদিকে ইরানের ইয়াজদ শহরে বিস্ফোরণের শব্দে সৃষ্ট তীব্র আতঙ্ক ও মানসিক চাপে ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ। প্রতিবেদনে বলা হয়, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ফলে ওই বিস্ফোরণ ঘটে।

ইয়াজদ প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং গুরুতর মানসিক আঘাতে তার মৃত্যু হয়।

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের ওপর মানসিক ও মানবিক প্রভাব বাড়ছে বলে এসব ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

এসআর

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দোহায় শাকিরার কনসার্ট বাতিল

লেবাননে ইসরাইলি যুদ্ধবিমান প্রতিহতের দাবি হিজবুল্লাহর

বৈশ্বিক সংঘাত দেখে মনে হচ্ছে এটি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’: লাভরভ

কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাঙ্কে আগুন

যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দামে ধস, বিনিয়োগে বড় পতন

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৯

ইরানকে ১৫-দফা শান্তি পরিকল্পনা দিয়েছে যুক্তরাষ্ট্র

যুদ্ধবিরতির আলোচনায় ইরানের ৫ শর্ত

আলোচনার দাবি নাকচ ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা সামরিক বাহিনীর

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকের প্রচেষ্টা চালাচ্ছে ৩ দেশ