হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের সাদায় গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত

আলজাজিরা

ফাইল ছবি

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে গোলাবর্ষণে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো।

দেশটির রাজধানী সানা থেকে আলজাজিরার সংবাদদাতা নাবিল আল-ইউসুফি এ তথ্য জানিয়েছেন।

হুথি সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, সাদা প্রদেশের শাদা জেলায় এই হামলা চালানো হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে হুথিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানেই গোষ্ঠীটির প্রতিষ্ঠা হয়েছিল।

এদিকে হুথি সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছে, তারা তাইজ প্রদেশের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। পাশাপাশি সরকারি বাহিনীর সামরিক শিবির লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এসব হামলার বিষয়ে বিস্তারিত তথ্য এবং হতাহতের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এএম

লেবাননে অস্তিত্ব সংকটে জনজীবন, পানির অবকাঠামো ধ্বংস করছে ইসরাইল

বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন নেতানিয়াহুপুত্র

হরমুজে জাহাজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ ছাড়া কিছু নয়: ইরান

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকায় জিসিসি মহাসচিবের নিন্দা

ইরাকের বাগদাদে প্রথম ইহুদি জাদুঘর চালু, কী আছে এতে

ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন নেতানিয়াহু

গাজার হাসপাতালে ইসরাইলি হামলাকে যেভাবে উপস্থাপন করছে পশ্চিমা গণমাধ্যম

ইরানের সঙ্গে আলোচনায় ভ্যান্সকে সরিয়ে দিলেন ট্রাম্প