হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি যুদ্ধজাহাজকে নোঙরের অনুমতি দিল ভারত

আমার দেশ অনলাইন

ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস লাভানকে নোঙরের অনুমতি দিয়েছে ভারত। এর ফলে ইরানি জাহাজটি দেশটির কোচি বন্দরে প্রবেশ করতে পারবে।

বিবিসি জানিয়েছে, গত চৌঠা মার্চ ভারত মহাসাগরে আমেরিকার সাবমেরিন থেকে টর্পেডো হামলায় ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা। আইআরআইএস লাভানও দেনার মতো বিশাখাপত্তমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২৬-এর যৌথ মহড়ায় অংশ নিতে এসেছিল।

অবজার্ভার ফাউন্ডেশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথভাবে আয়োজিত 'রাইসিনা ডায়লগ প্রোগ্রাম'-এ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিবৃতি দিয়ে জানিয়েছেন, শ্রীলঙ্কার দক্ষিণে আইআরআইএস দেনা জাহাজে আক্রমণের ঘটনার কয়েকদিন আগে ইরান ভারতের সাথে যোগাযোগ করে আইআরআইএস লাভানে প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়েছিল।

২৮ ফেব্রুয়ারি জাহাজটিকে 'যত তাড়াতাড়ি সম্ভব' বন্দরে প্রবেশের অনুমতি চেয়ে ভারতকে অনুরোধ করেছিল ইরান। এই অনুরোধে সাড়া দিয়ে পয়লা মার্চ কেরালার কোচি বন্দরে আইআরআইএস লাভানকে নোঙর করার অমনুমতি দেয় ভারত।

ওই জাহাজের ১৮৩ জন ক্রু বর্তমানে কোচিতেই অবস্থান করছেন।

অন্যদিকে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে ভারত সরকারের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, ইরানে যুদ্ধবস্থার অবনতির দিকে তাকিয়ে আইআরআইএস দেনাকেও ভারতে আশ্রয়ের আমন্ত্রণ জানিয়েছিল ভারত সরকার। যদিও এই অমন্ত্রণের কোনো উত্তর ইরান থেকে আসেনি।

রুমিন ফারহানা কী গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির

সিরিয়ায় অস্ত্র গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক

যেভাবে বিদ্যুৎ সংকট কাটাতে চান প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ ও ১৮ এলএনজি কার্গো আমদানি করবে সরকার

বিশ্বের ভয়াবহতম হামের প্রাদুর্ভাব বাংলাদেশে

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান