হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বললেন ইরানের স্পিকার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত এক ঘণ্টায় ট্রাম্প যে সাতটি দাবি করেছেন, তার সবই অসত্য। তিনি আরও মন্তব্য করেন, ‘এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধ জেতেনি, আর আলোচনাতেও কোনো অগ্রগতি অর্জন করতে পারবে না।’

গালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।

তিনি আরো জানান, প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানের নির্ধারিত রুট ও অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। পাশাপাশি তিনি বলেন, হরমুজ প্রণালির নিয়মনীতি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হবে না।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এমএমআর

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা