হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

আল-জাজিরা

ছবি: আল-জাজিরা

ইরানের সামরিক তৎপরতা ও সমুদ্রপথে নিরাপত্তাঝুঁকির কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো ব্যাপকভাবে কম। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সমুদ্রপথে জাহাজ চলাচল যুদ্ধের আগের সাত দিনের গড়ের মাত্র ২০ শতাংশে নেমে এসেছে।

ইউকেএমটিওর গবেষণা অনুযায়ী, চলমান ইরানি সামরিক তৎপরতার কারণে হরমুজ প্রণালিতে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা এক অঙ্কের মধ্যে রয়েছে। একই সঙ্গে সমুদ্রপথে নিরাপত্তাঝুঁকিও বহাল আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে ১০৩টি জাহাজ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে প্রবেশ করেছে। একই সময়ে ৮৯টি জাহাজ সেখান থেকে বের হয়েছে। অর্থাৎ প্রবেশ ও বের হওয়া মিলিয়ে মোট ১৯২টি জাহাজ চলাচল করেছে। এই সংখ্যা যুদ্ধের আগের সাত দিনের গড়ের মাত্র প্রায় ২০ শতাংশ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)–এর পক্ষ থেকে জাহাজগুলোকে হয়রানি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ইউকেএমটিও। এসবের মধ্যে রয়েছে ড্রোনের আকাশপথে উড্ডয়ন, ভিএইচএফ রেডিওতে জাহাজকে বার্তা দেওয়া এবং সক্রিয় মাইন ঝুঁকিপূর্ণ এলাকায় জাহাজ চলাচলের আশঙ্কা।

ট্যাংকার চলাচলই বেশি

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের মধ্যে ট্যাংকারের সংখ্যা সবচেয়ে বেশি। মোট জাহাজ চলাচলের ৪৫ শতাংশই ট্যাংকার।

ইউকেএমটিও বলেছে, হরমুজ প্রণালির দক্ষিণে ওমানের সমুদ্রসীমা দিয়ে যাওয়া পথটি এখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ করিডর।

গত ৬ জুলাই থেকে ইউকেএমটিও যে ১৮টি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা নথিভুক্ত করেছে, তার ১৬টিই ঘটেছে দক্ষিণের ওমানি রুটে।

ফলে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। ইরানের সামরিক তৎপরতা, জাহাজে হয়রানি এবং হামলার ঝুঁকির কারণে হরমুজ প্রণালির দক্ষিণ অংশ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে।

এএম

রাশিয়ায় যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির একজন উদ্ধার, দেশে ফিরবেন কাল

ছয় দশকেও নিশ্চিত হয়নি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা

ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ১৩

পথচলা শুরু ইডেন মহিলা কলেজে

আওয়ামী ঠিকাদারদের সঙ্গে সখ্য, ঝালকাঠি এলজিইডির কাজে ধীরগতি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বিজিবি সদস্য নিহত

খাগড়াছড়িতে আকস্মিক বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত

যুক্তরাষ্ট্রের সবশেষ নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ক্যানসার শনাক্ত ও ছড়িয়ে পড়ার পরীক্ষা হবে চট্টগ্রামেই

দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাল ইসরাইল বাহিনী