হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বাতিল করল আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

আল-জাজিরা

ছবি: এপি

আঞ্চলিক অস্থিরতার কারণে সৌদি আরবের তিনটি শহরে ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ইতিহাদ এয়ারওয়েজ। শহরগুলো হলো রিয়াদ, দাম্মাম ও জেদ্দা। আবুধাবি থেকে এসব শহরে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

ইতিহাদ এয়ারওয়েজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আবুধাবি ও রিয়াদের মধ্যে ১৯ অক্টোবর সোমবার পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবুধাবি ও দাম্মামের মধ্যে ফ্লাইট চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোমবার নির্দিষ্ট কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার ও বুধবার এই রুটে সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

যাত্রীদের সতর্ক করে ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। এ কারণে ফ্লাইটের সময়সূচিতে আরও পরিবর্তন আসতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্যের জন্য বিমান সংস্থাটির ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এএম

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে কেন ব্যর্থ হচ্ছে সৌদি আরব

যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের