হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যিশুর মূর্তি ভাঙার ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে

ইসরাইলি সেনার আচরণে সমালোচনার ঝড়

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের মূর্তি হাতুড়ি দিয়ে ভাঙচুর করছেন এক ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে যিশু খ্রিস্টের একটি মূর্তি ভাঙার ঘটনায় এক ইসরাইলি সেনার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, ওই সেনা মূর্তিটি ভাঙচুর করছেন যা ধর্মীয় অনুভূতিতে কঠিন আঘাত।

এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ক্রমেই বাড়ছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের রাজনীতিবিদ, ধর্মতত্ত্ববিদ ও বিশ্লেষকরা ঘটনাটিকে শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঘটনাটি উগ্র প্রবণতার অংশ হিসেবে দেখছেন।

পোল্যান্ডের এক সংসদ সদস্য থেকে শুরু করে ফিলিস্তিনি ধর্মতত্ত্ববিদ পর্যন্ত অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু ধর্ম অবমাননাই নয়, বরং চলমান সংঘাতের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতীকের প্রতি কঠিন আঘাত ও অবজ্ঞার প্রতিফলন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সাবেক সমর্থক, বিশেষ করে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (এমএজিএ বা মেগা) ঘরানার ব্যক্তিরাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অনেকেই সামাজিক মাধ্যমে এই কর্মকাণ্ডের সমালোচনা করে একে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।

ঘটনাটি সংঘটিত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে, যা দীর্ঘদিন ধরে আঞ্চলিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকরা বলছেন, এমন সংবেদনশীল প্রেক্ষাপটে ধর্মীয় প্রতীকের ওপর এমন কাজ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

এদিকে, ইসরাইল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানানো হয়নি। তবে আন্তর্জাতিক মহল দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন মহলে এই ঘটনাকে ঘিরে আলোচনা অব্যাহত রয়েছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: আলজাজিরা

এআরবি

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক