হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধ বন্ধে ইসরাইলকে বাধ্য করতে পারেন কেবল ট্রাম্প: ফিদান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র নেতা, যিনি অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে বাধ্য করতে পারেন। তিনি যুক্তি দেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি ওয়াশিংটনের প্রভাব ব্যবহার করেন, তাহলে তা অবশ্যই কার্যকর হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সাংবাদিক হ্যাডলি গ্যাম্বলের সঙ্গে ‘অন দ্য রেকর্ড’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, তিনি বিশ্বাস করেন, গাজায় যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রয়েছে ট্রাম্পের। ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ফিদান বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি ইসরাইলের ওপর প্রকৃত চাপ সৃষ্টি করতে পারেন।’

তুরস্কের গাজায় সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের বক্তব্যের উল্লেখ করে বলেন, আংকারা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে প্রস্তুত।

তিনি বলেন, তুরস্ক গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক। তবে সেনা মোতায়েন বৃহত্তর আন্তর্জাতিক ঐকমত্যের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।

আরএ

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত