হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে কাতার-সংশ্লিষ্ট একটি জাহাজে হামলার ঘটনায় দোহার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি অভিযোগগুলোকে ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ এবং এ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে হওয়া সমঝোতা স্মারকের অধীনে নিজেদের দায়িত্ব পালন করছে।

এর আগে, হরমুজ প্রণালির কাছে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকারকে লক্ষ্য করে হামলার অভিযোগ ওঠার পর ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দেয় কাতার।

সূত্র: আল জাজিরা

এসআর

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৭, আরব দলগুলোর ১৯

ইসরাইলের ক্ষমতার চাবিকাঠি কি মনসুর আব্বাস ও ইউসুফ জাবারিনের হাতে

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর চমক

নেতানিয়াহু কি সরকার গঠন করতে পারবেন

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হবে, নেতানিয়াহুর ঘোষণা

ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড-সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু