হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে

বিশ্লেষকের সতর্কতা

আমার দেশ অনলাইন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এবং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হতে পারে বলে সতর্ক করেছেন জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স।

ইউনিভার্সিটি অব হিউস্টনের এই লেকচারার আল জাজিরাকে বলেন, যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের অর্ধেকও বন্ধ হয়ে যায়, তাহলে একসময় তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, মার্কিন নৌবাহিনী যদি ওই প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

হির্স জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাজারেও এর প্রভাব ইতোমধ্যে দেখা যাচ্ছে। হামলার প্রথম দিনেই এলএনজির দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে। গত সোমবার ও মঙ্গলবারের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ডিজেলের দামও অস্বাভাবিকভাবে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্যাসনির্ভর দেশগুলো এখন বিপুল পরিমাণে পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যের ভবিষ্যৎ জ্বালানি অর্ডারেও প্রভাব পড়ছে।

হির্স আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলের অঙ্গরাজ্যগুলো এই পরিস্থিতিতে বড় ধরনের প্রভাবের মুখে পড়তে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে অভ্যন্তরীণভাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য চাপ বাড়তে পারে, বিশেষ করে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপটে।

এসআর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

একদিনে হামের উপসর্গে আরো ৫ মৃত্যু

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

সাতকানিয়ার ইউএনওর সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য