হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানকে সৌদির সতর্কবার্তা

আমার দেশ অনলাইন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ ইরানকে ‘ভুল সিদ্ধান্ত’ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার মধ্যে শনিবার তিনি এ সতর্কবার্তা দেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে তারা এমন এক বিমানঘাঁটির দিকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। একই সঙ্গে একটি বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার চেষ্টাও প্রতিহত করা হয়েছে।

এই সপ্তাহে সৌদি আরব জানিয়েছে, তাদের রাস তানুরা তেল শোধনাগারকে লক্ষ্য করে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের পর খালিদ বিন সালমান সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ‘এসব কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।’

তিনি আশা প্রকাশ করেন, ইরান বিচক্ষণতা দেখাবে এবং ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকবে।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ–পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, শায়বাহ অয়েল ফিল্ডে হামলার চেষ্টা করা হয়েছিল এবং এম্পটি কোয়ার্টার মরুভূমি এলাকায় ছয়টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: আমিনুল হক

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা মামুনুল হকের

সুপ্রিম কোর্টে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

লিখিত কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

বছরের শেষে বিশ্বব্যাপী এল নিনোর তাণ্ডবের আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রয়োজনেই বাংলাদেশ! দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত

বেনজীরকে ফেরাতে কী পদক্ষেপ নিয়েছে সরকার, জানতে চান আরমান

বিতরণের আগেই সরকারি ত্রাণের মেয়াদ শেষ, স্বাস্থ্যঝুঁকিতে দরিদ্ররা