হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রধান বিচারপতি হিসেবে পুনর্নিয়োগ পেলেন মোহসেনি

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান চলাকালে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে দেশটির প্রধান বিচারপতি হিসেবে আবারও গোলাম-হোসেইন মোহসেনি-এজেইকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার উত্তরসূরি হিসেবে মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক লিখিত বার্তায় ৬৯ বছর বয়সী এই আলেমকে আরও পাঁচ বছরের জন্য প্রধান বিচারপতির পদে পুনর্নিয়োগের অনুমোদন দেন।

এ ঘোষণা এমন সময় এলো, যখন তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা খামেনি এবং তার পরিবারের চার সদস্যের মরদেহের সঙ্গে শেষযাত্রায় অংশ নিতে হাজারো মানুষ নির্ধারিত শোভাযাত্রাপথে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

দাফন অনুষ্ঠানের শোভাযাত্রায় উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি মোহসেনি-এজেই, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার আহমাদ ভাহিদি।

সূত্র: আল জাজিরা

এসআর

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের

মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, বন্যার আশঙ্কা

বিশ্বনেতারা ব্যাংককে, জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ

ইরান যুদ্ধের ধাক্কায় দারিদ্র্য বাড়ার শঙ্কা, সহায়তা বাড়ানোর আহ্বান ইউএনডিপির

২০২৩ সাল থেকে ইসরাইলের হাতে আটক ২ হাজার ফিলিস্তিনি শিশু

স্টারলিংক বন্ধে আরো কঠোর হচ্ছে ইরান

জাহাজে হামলা বাড়লেও ইরান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালিতে হামলা বাড়িয়েছে ইরান, ডুবল দুই জাহাজ