হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল কে শাসন করছে, তা নিয়ে মাথাব্যথা নেই হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরাইলের নির্বাচনের ফলাফল নিয়ে চিন্তিত নয় তারা। তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন, প্রতিবেশী দেশটির বিরুদ্ধে তাদের ‘প্রতিরোধ’ অব্যাহত থাকবে।

ইসরাইলে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ৮৫ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট প্রধান বিরোধী জোটের চেয়ে সামান্য এগিয়ে রয়েছে, তবে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে।

এক লিখিত বিবৃতিতে নাইম কাসেম বলেন, ‘ইসরাইলকে কে শাসন করছে, তা নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তবে এটি পরিষ্কারভাবে জেনে রাখা ভালো যে, তারা তাদের দখলদারিত্ব চালিয়ে যেতে পারবে না এবং আমাদের ভূমি থেকে তাদের সরে যেতেই হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে... এবং আমাদের ও লেবাননের বিরুদ্ধে পরিচালিত যেকোনো আগ্রাসনের মোকাবিলা করা হবে। যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব ও আগ্রাসন বজায় থাকবে, ততক্ষণ হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনার কোনো অবকাশ নেই।’

লেবাননের রাজনৈতিক অঙ্গনে আধিপত্য বিস্তারকারী এই গোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়িয়ে পড়ার পর বেশ দুর্বল হয়ে পড়েছে।

গত জুন মাসে লেবানন ও ইসরাইল কর্তৃপক্ষ একটি কাঠামোগত চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলের পর্যায়ক্রমে সরে আসা এবং ওই এলাকায় লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

তবে ইসরাইল এখনো তাদের দখলকৃত অঞ্চল ও এর আশপাশের এলাকায় বিচ্ছিন্নভাবে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হিজবুল্লাহও তাদের নিরস্ত্রীকরণের সরকারি পরিকল্পনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: আনাদোলু

আরএ

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইতিহাসের ভুল পথে নেতানিয়াহু, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওলমার্টের

এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরাইলের নির্বাচন: পরিবর্তন ও ফিলিস্তিনিবিরোধী মনোভাবের লড়াই

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করলেন খামেনি

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

ট্রাম্প-এরদোয়ান ফোনালাপ, হরমুজ নিয়ে যে কথা হলো

রাজনৈতিক জটিলতায় আটকে গেল ইসরাইল, নির্বাচনের পরও অমীমাংসিত সমীকরণ কেন

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

নির্বাচনে অচলাবস্থায় অন্ধকার পথে ইসরাইল, বিভক্তির পুরোনো ক্ষত আরো গভীরে