হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আমার দেশ অনলাইন

ইসরাইলের ‘যুদ্ধপাগল’ সরকার বিভিন্ন উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের দেশগুলোর মধ্যে আরো জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান এক বক্তব্যে বলেন, ‘জায়নবাদি সরকার তার প্রতিবেশীদের শান্তির জন্য হুমকি সৃষ্টি করছে।’ মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান নেওয়া ব্যক্তিদেরও ইসরাইল লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেন তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করে এরদোয়ান বলেন, ইসরাইলের ‘গণহত্যার নেটওয়ার্কের আইনবহির্ভূত নীতির’ বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া যথেষ্ট নয়।

এরদোয়ান বলেন, আঞ্চলিক উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই তুরস্ক মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে জোট ও সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে কাজ করছে।

কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় একটি বিমানঘাঁটিতে ইসরাইলি বিমান হামলার পর এরদোয়ানের এ মন্তব্য এলো। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে সময় বলেছিলেন, ওই হামলার লক্ষ্য ছিল ঘাঁটিটিতে তুরস্কের সেনা মোতায়েন ঠেকানো।

সূত্র: জিও নিউজ

আরএ

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধারকাজের অনুমতি দিল নেপাল

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

লামায় রাবার প্লটে একের পর এক দুষ্কৃতকারীদের হানা

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

আমরা মাথা উঁচু রাখব, আত্মসমর্পণ করব না : হিজবুল্লাহ মহাসচিব

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্য রং তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত