হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

উত্তর-পূর্ব সিরিয়া থেকে হাজার হাজার আইএসআইএস বন্দিকে ইরাকে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সিরিয়ার হাসাকাহ প্রদেশের একটি আটক কেন্দ্র থেকে ১৫০ বন্দিকে ইরাকে স্থানান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৭ হাজার পর্যন্ত আইএসআইএস (দায়েশ) বন্দিকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হতে পারে। সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, যুক্তরাষ্ট্র ইরাকসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ সমন্বয় করছে এবং দায়েশের পরাজয় নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।

তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেন, সিরিয়ায় ওয়াশিংটনের অগ্রাধিকার এখন জাতীয় ঐক্য ও স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়া। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে না।

আরএ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

গাজায় বৃষ্টিতে ভাসছে বাস্তুচ্যুতদের তাঁবু, চরম ঝুঁকিতে লাখো মানুষ

ভিসা প্রক্রিয়া সহজ করল সৌদি, সুবিধা পাবে যেসব দেশ

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প