হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের যুদ্ধে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণে পশ্চিমা নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসায় রাশিয়ার তেল রপ্তানিতে আয় গত মার্চে প্রায় দ্বিগুণ বেড়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এ তথ্য জানিয়েছে।

আইইএর প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে ১ হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) ডলার। ফেব্রুয়ারি মাসে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানি দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল থাকলেও মার্চে তা বেড়ে দৈনিক ৭১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেলের ওপর আরোপ করা কিছু বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মূলত সমুদ্রে ভাসমান তেলবাহী জাহাজগুলো থেকে বিভিন্ন দেশকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তেল কেনার অনুমতি দেওয়ার ফলে রাশিয়ার রপ্তানি আয়ে এই উল্লম্ফন দেখা দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ