হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে মালবাহী জাহাজে ড্রোন হামলা এবং পরবর্তীতে মার্কিন বিমান হামলার জেরে তৈরি হওয়া যুদ্ধকালীন পরিস্থিতির পর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পুনরায় পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের একজন শীর্ষস্থানীয় বাণিজ্য কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক অস্থিতিশীলতা ও জরুরি পরিস্থিতির কারণে দুবাইয়ের জেবেল আলী বন্দরে ইরানের বহু পণ্যবাহী কনটেইনার আটকে পড়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এখন বন্দরটি থেকে কনটেইনারগুলো ইরানের উদ্দেশ্যে ছাড়পত্র পেতে শুরু করেছে। তবে এই বাণিজ্য পরিস্থিতি আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরটি ইরানি পণ্য ট্রানজিটের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে বিবেচিত। সাম্প্রতিক আঞ্চলিক রাজনৈতিক সংঘাত এবং ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যকার বাণিজ্য মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছিল। গত বৃহস্পতিবারের ঘটনার পর সৃষ্ট অচলাবস্থা কাটিয়ে পণ্য খালাস শুরু হওয়াকে স্থবির বাণিজ্য সচলের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

বরিশাল-ঢাকা মহাসড়কে থ্রি-হুইলার চালকদের অবরোধ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

৪ বছর পর জয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু চেলসির

সৌন্দর্যের অদ্বিতীয় স্থাপনা তাজমহল

তানোরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

হাসিনাসহ ৭ জনকে আদালতে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল

দিনাজপুরে ২২৭ টন সরকারি সার বিক্রির অভিযোগে স্টোরকিপার আটক

মার্কিন হুমকিকে ‘ফাঁকা বুলি’ বললেন গালিবাফ