হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হামলায় সমর্থন মাত্র এক-চতুর্থাংশ আমেরিকানের

আমার দেশ অনলাইন

ইরানের ওপর আমেরিকা-ইসরাইলের হামলাকে আমেরিকার অনেক নাগরিকই সমর্থন জানায়নি। প্রতি চারজনের একজন ইরানের নেতাকে হত্যাকারী আমেরিকার এ হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে প্রায় অর্ধেক মনে করেন, ট্রাম্প সামরিক শক্তি ব্যবহার করতে খুব বেশি আগ্রহী। রিপাবলিকানদের প্রতি চারজনের একজনও একই মত পোষণ করেন। রয়টার্স/ ইপসোস পরিচালিত নতুন একটি জরিপে উঠে এসেছে এ তথ্য।

জরিপে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ২৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। ৪৩ শতাংশ অসমর্থন জানিয়েছেন আর ২৯ শতাংশ কোনো মন্তব্য করেননি। ১০ জন উত্তরদাতার মধ্যে প্রায় ৯ জন বলেছেন, তারা শনিবার ভোরে শুরু হওয়া হামলা সম্পর্কে অল্প হলেও জানেন।

সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা, সিরিয়া এবং নাইজেরিয়ায় হামলার নির্দেশ দিয়েছেন

ট্রাম্প। তাই ৫৬ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প, দেশের স্বার্থকে এগিয়ে নিতে সামরিক শক্তি ব্যবহার করতে খুব বেশি আগ্রহী। ডেমোক্র্যাটদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ ৮৭ শতাংশ একই মত পোষণ করেন। ২৩ শতাংশ রিপাবলিকান এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এমন ৬০ শতাংশ মানুষও তা-ই মনে করেন।

ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলা চলাকালে এই জরিপ চালানো হয়। এই অভিযানে আমেরিকার কোনো সেনার হতাহতের খবর আসার আগেই জরিপের কাজ শেষ হয়। তবে এখন পর্যন্ত আমেরিকার তিন সেনা নিহত এবং ৫ সেনা গুরুতর আহত হয়েছেন।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো