হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার আমাদের আছে: আমিরাত

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা বলছে, এই হামলার প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে তাদের।

বিবৃতিতে বলা হয়, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে আমিরাত। বেসামরিক স্থাপনা ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার প্রতিবাদ জানিয়ে, একে কাপুরুষোচিত কাজ বলে অভিহত করেছে। এ ধরনের হামলা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুন্ন করে।’

এতে আরো বলা হয়, ‘এই হামলা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমিরাত এই হামলার প্রতিক্রিয়া জানানোর এবং তার ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।’

যেকোনো হুমকি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাত সম্পূর্ণ প্রস্তুত বলেও জানানো হয় বিবৃতিতে।

আরএ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার