হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনার সময় এখনও নিশ্চিত নয়

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার সময় এখনো নির্ধারিত হয়নি, তবে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে বলে জানা গেছে।

বর্তমান তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বার্তা পৌঁছে দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে ইরান সফরে রয়েছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন করে আলোচনা শুরুর জন্য উপযুক্ত সময় নির্ধারণের পাশাপাশি যুদ্ধবিরতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা চলছে।

ইরানের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আনা হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন না হওয়া এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির বিষয়টি।

বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফা আলোচনায় অগ্রসর হতে হলে এসব ইস্যুতে অগ্রগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, ইরান এই শর্তগুলোকে আলোচনায় অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করছে।

যদিও উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন বৈঠকের সময়সূচি ঘোষণা করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ