হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৫৪ ফিলিস্তিনি বন্দির লাশ ফেরত দিল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের কারাগারে বন্দি থাকা ৫৪ ফিলিস্তিনির লাশ ও দেহাবশেষ ফেরত দিয়েছে দখলদার দেশটি। বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লাশগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী নিহতদের পরিবারগুলো লাশ শনাক্ত করার সুযোগ পাবে।

ফিলিস্তিনি কর্মকর্তা জানান, ১০ অক্টোবর কার্যকর হওয়া ধাপে ধাপে যুদ্ধবিরতি চুক্তি ইসরাইলের ধারাবাহিক লঙ্ঘনের মধ্যেই এই লাশ হস্তান্তর করা হলো।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজা থেকে ইসরাইলের অতিরিক্ত সেনা প্রত্যাহার এবং পুনর্গঠন কার্যক্রম শুরুর কথা রয়েছে। জাতিসংঘের হিসাবে, গাজা পুনর্গঠনে আনুমানিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও বুধবার ভোরে গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ২১ জন ফিলিস্তিনি নিহত। এতে আহত হন আরো অনেকে।

বাস্তুচ্যুতদের তাঁবু, একটি বাড়ি এবং বেসামরিক মানুষের একটি সমাবেশকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার স্ট্রিট-৫ সংলগ্ন এলাকায় গোলাবর্ষণে একজন প্যারামেডিকসহ দুজন নিহত এবং আরো ১২ জন আহত হন।

সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩ শতাংশ

প্রধানমন্ত্রীর নজর দেশের ২০ কোটি মানুষের ওপর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আব্দুল্লাহপুর ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

স্থানীয় সরকার নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ: মঈন খান

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

রংপুরে চার খুনের প্রকৃত মোটিভ উন্মোচিত

বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন

স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী