হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বিরুদ্ধে যুদ্ধের বৈধতা নিয়ে ‘গুরুতর সন্দেহ’, অংশ নেবে না জার্মানি

ভাইস-চ্যান্সেলর লার্স ক্লিংবেইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরা ইলের চলমান যুদ্ধে অংশ নেবে না জার্মানি, এমনটি জানিয়েছেন জার্মানির ভাইস-চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। এর পাশাপাশি তিনি এ যুদ্ধের আন্তর্জাতিক আইনি বৈধতা নিয়েও গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। খবর আলজাজিরার

জার্মান গণমাধ্যম আরএনডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবেইল বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলছি—এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশ নেব না।”

তিনি সতর্ক করে বলেন, বিশ্ব এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আর কোনো নিয়ম-কানুন থাকবে না।
তিনি আরো বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করতে চাই না যেখানে কেবল শক্তিশালীর আইনই কার্যকর হবে।’

ক্লিংবেইলের এই অবস্থান জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর বক্তব্যের সঙ্গে স্পষ্ট বিরোধী। মের্জ আগে বলেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরাইলের প্রতি তেহরানের হুমকি এবং সন্ত্রাসবাদ ও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যকে জার্মানি সমর্থন করে।

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ