হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম হস্তান্তরের ট্রাম্পের দাবি নাকচ ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। ট্রাম্প বলেছিলেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরে সম্মত হয়েছে। খবর আলজাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে বলেন, সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই তা কোথাও হস্তান্তর করা হবে না।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, চুক্তির অংশ হিসেবে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে। তবে তেহরান শুরু থেকেই এমন কোনো চুক্তির কথা অস্বীকার করে আসছে।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ইউরেনিয়াম ইস্যুটি অন্যতম প্রধান বিরোধের জায়গা হিসেবে রয়ে গেছে, যেখানে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে পরিস্থিতি এখনো অনিশ্চিত।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা