হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

কাতারের রাজধানী দোহায় ভোররাত প্রায় ৪টার দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে জানা যায়, ইরান থেকে আসা ড্রোন প্রতিহত করার সময় এসব বিস্ফোরণ ঘটে। খবর আলজাজিরার। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল-উদেইদ এয়ারবেস এই হামলার লক্ষ্য ছিল।

ঘটনার পঞ্চম দিনে এই ঘাঁটিকে লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানা গেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটির কাছাকাছি আঘাত হানে এবং অন্যটি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আকাশেই ধ্বংস করা হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর কাতারের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান শুধু দোহা নয়, পুরো উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও তুলনামূলক দুর্বল লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট করার একটি ধারাবাহিক কৌশল অনুসরণ করছে।

তারা বলছেন, লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হলেও ইরান প্রতিদিনই নতুন করে হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে আগামী কয়েক ঘণ্টা ও দিনে কাতারের ওপর এমন হামলা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক