হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনির লাশ কবর থেকে সরাতে বাধ্য করল ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের জেনিনের আল-আসাসা গ্রামে এক ফিলিস্তিনির লাশ কবর থেকে তুলে অন্যত্র দাফন করতে বাধ্য করেছে ইসরাইলি বাহিনী। দিনের শুরুর দিকে সমাহিত করা ওই লাশ অবৈধ ইসরাইলি বসতির খুব কাছে হওয়ায় তারা এই নির্দেশ দেয়।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

এছাড়া, অধিকৃত পশ্চিম তীরে শুক্রবার রাতে ইসরাইলি বাহিনীর ব্যাপক অভিযান, গ্রেপ্তার এবং ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়, নাবলুসের দক্ষিণে আল-লুব্বান আশারকিয়া গ্রামে বসতি স্থাপনকারীরা একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেথলেহেমের দক্ষিণে বুরাক সুলায়মান (সোলোমন’স পুল) এলাকায় বনভোজন করতে আসা একদল ফিলিস্তিনিকে এলাকা ছাড়তে বাধ্য করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলার পর তারা টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হওয়া দুজনকে চিকিৎসা দিয়েছে এবং আরো পাঁচজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর

ঈদগাঁওয়ে চেয়ারম্যানের নেতৃত্বে ধ্বংস করা হলো মাদকের আখড়ার ঝুপড়ি

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর ডিজি

নারী হকি খেলোয়াড় অন্বেষণ

টিকিটের আবেদন শুরু আট মাস আগেই

কসমেটিকস মেলায় রিমার্কের পণ্যের ভূয়সী প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী