দক্ষিণ লেবাননে রাতভর ইসরাইলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। সোমবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, মধ্যরাতের পর ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়ার কাছে কাফর রুমান শহরে একটি তিনতলা আবাসিক ভবনে হামলা চালায়। এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
জরুরি উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে দুই শিশুসহ ৯জনের লাশ উদ্ধার করেছে। আহত হয়েছে পাঁচজন।
আলাদা আরেকটি হামলায় কাফর রুমানে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে ইসলামিক রিসালা স্কাউট অ্যাসোসিয়েশনের ভেতরে থাকা দুই প্যারামেডিক নিহত হন।
ইসরাইলি যুদ্ধবিমানগুলো নাবাতিয়া আল-ফাওকা এবং আরবসালিমেও ধারাবাহিক হামলা চালায়, সেখানে একটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।
সূত্র: আনাদোলু
আরএ