হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় অঞ্চলে আটকা ৩ লাখ মানুষ, ৩৪ হাজার ফ্লাইট বাতিল

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে আনুমানিক ৩ লাখ মানুষ আটকে পড়েছেন বলে খর দিয়েছে আল জাজিরা।

তাদেরকে সরিয়ে নেওয়ার কাজে সহায়তার জন্য যুক্তরাজ্য উদ্যোগ নিয়েছে।

ওই অঞ্চলের ছয়-সাতটি বড় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম কয়েক দিনে ৩,৪০০–এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবু ধাবি এবং দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ প্রধান আঞ্চলিক বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করেছে।

আল জাজিরা জানিয়েছে, ওই অঞ্চলের বিস্তীর্ণ অংশের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এর ফলে বৈশ্বিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে, কারণ মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করে।

হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবু ধাবিতে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে

সামাজিক যোগাযোগমাধ্যমে। ভ্রমণকারীরা জানিয়েছেন, ফ্লাইট পুনঃবুকিং, হোটেল ভাউচার নিশ্চিত করা বা সহায়তা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, অনেকেই টার্মিনালের ভেতরে রাত কাটাচ্ছেন।

আকাশসীমা বন্ধ এবং সংঘাত চলতে থাকলে হাজার হাজার যাত্রীকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে।

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে