ইরান যুদ্ধের শুরু থেকে দেশটিকে একের পর এক হুমকি আর আল্টিমেটাম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কখনো দেশটিকে পঙ্গু করে দেয়ার, আবার কখনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন। এ সঙ্গে চুক্তি করার জন্য কয়েক দফায় সময়ও বেঁধে দিয়েছেন।
এক নজরে দেখে নেয়া যাক, ইরানকে ট্রাম্পের দেয়া আল্টিমেটামগুলো
২১ মার্চ: ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেয়া না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র।
২৩ মার্চ: তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প তার সময়সীমা আরো পাঁচদিন পিছিয়ে দেন।
২৬ মার্চ: নতুন করে ১০ দিনের সময়সীমা ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৬ এপ্রিল রাত ৮টায়।
৪ এপ্রিল: ট্রাম্প পুনরায় ৬ এপ্রিলের সময়সীমা মনে করিয়ে দিয়ে বলেন, চুক্তির জন্য ইরানের হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে।
৫ এপ্রিল: ট্রাম্প সময়সীমা আরো একদিন পিছিয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত নির্ধারণ করেন। তিনি হুঁশিয়ারি দেন, এর মধ্যে ইরানের নেতারা কোনো পদক্ষেপ না নিলে দেশটিতে কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অবশিষ্ট থাকবে না। ওই দিনই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘোষণা করেন, সময়সীমা মঙ্গলবার রাত ৮টা!
৬ এপ্রিল: সাংবাদিকদের ট্রাম্প জানান, এ সময়সীমাটিই চূড়ান্ত এবং এটি পেছানোর সম্ভাবনা নেই বললেই চলে। তিনি আরো দাবি করেন, ইরানকে মাত্র এক রাতেই গুঁড়িয়ে দেয়া সম্ভব।
৭ এপ্রিল: আল্টিমেটামের নির্ধারিত সময়ের প্রায় ১২ ঘণ্টা আগে ট্রাম্প চরম হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ রাতে একটি পুরো সভ্যতা বিলীন হয়ে যাবে।
সূত্র- আল জাজিরা