হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরাইলের বিমান হামলা

আমার দেশ অনলাইন

নভেম্বর ২০২৪ থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান এলাকার খাল্লাত খাজেমের কাছে আল-ওয়াজানিয়েহ অঞ্চলে একটি ইসরাইলি যুদ্ধবিমানে হামলা চালানো হয়। একই দিনে পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকায়ও বিমান হামলার খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে হামলার লক্ষ্যবস্তু এলাকায় ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রতিবেদনে আরও বলা হয়, হামলার পরও লেবাননের বিভিন্ন অঞ্চলের আকাশে নিচু উচ্চতায় ইসরাইলি যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

প্রসঙ্গত, ইসরাইল ২০২৩ সালের অক্টোবর মাসে লেবাননের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের দিকে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এসআর

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়