হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের বন্দরগামী জাহাজে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক করল ইউকেএমটিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় নতুন সামুদ্রিক প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারির বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি এক পরামর্শে জানিয়েছে, ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় সামুদ্রিক প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে, যা কোনো নির্দিষ্ট দেশের জাহাজ নয়—সব পতাকার জাহাজের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য।

এই নিষেধাজ্ঞার আওতায় পুরো ইরানি উপকূলরেখা—বন্দর, তেল টার্মিনাল এবং জ্বালানি অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এর বিস্তৃতি আরব উপসাগর, গালফ অব ওমান এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগর পর্যন্ত।

তবে ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ ইরান ছাড়া অন্য গন্তব্যে যাচ্ছে বা আসছে, তাদের চলাচল এখনো বাধাগ্রস্ত হয়নি। যদিও এ ধরনের যাত্রায় জাহাজগুলোকে সামরিক উপস্থিতি, সরাসরি নির্দেশনা বা তল্লাশির মুখোমুখি হতে হতে পারে।

এদিকে, বর্তমানে ইরানের বন্দরে অবস্থানরত নিরপেক্ষ জাহাজগুলোকে সীমিত সময়ের মধ্যে এলাকা ত্যাগের সুযোগ দেওয়া হয়েছে।

ইউকেএমটিও জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে, ব্রিজ প্রস্তুতি নিশ্চিত করতে এবং যোগাযোগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মসজিদে হামলার দায়ে ইসরাইলি ৬ অভিবাসীর বিরুদ্ধে মামলা

মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালাল ইরান

সফল ইরান, ব্যর্থ যুক্তরাষ্ট্র

হরমুজ সংক্রান্ত হটলাইন চালুর দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ ইরানের

সৌদিতে ভ্রমণ নিষিদ্ধ ৩ দেশের নাগরিকদের

জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে মার্কিন হামলা

ছাড় করা অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার দাবি ভিত্তিহীন: ইরানের স্পিকার

ইসরাইলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়তে বললেন হিজবুল্লাহ প্রধান

ধর্মীয় উগ্রতা নয়, ১৪০০ বছরের আইনি ভিত্তিতে চলে ইরান

ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ছিল তুরস্ক, দাবি ট্রাম্পের