হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ হলে ট্রাম্পকে শিক্ষা দেয়ার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘একটি শিক্ষা’ হিসেবে কাজ করবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। তিনি বলেন, ট্রাম্প যদি যুদ্ধ চান তাহলে আলোচনার কথা বলা উচিত নয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো সমাধান’ হতে পারে। তিনি জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড শিগগিরিই ওই অঞ্চলে যাবে। ট্রাম্প বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তবে আমাদের এটির প্রয়োজন হবে।’

ট্রাম্পের এ মন্তব্যকে ‘বেপরোয়া’ বলে বর্ণনা করেছেন মুসাভি। এই মাসের শুরুতে দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প যদি যুদ্ধ করতে চান, তাহলে তার আলোচনার কথা বলা উচিত নয়।

এরআগে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে একমত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার জানান, ‘আমরা ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার বিষয়ে একমত হয়েছি, বিশেষ করে চীনের কাছে ইরানের তেল বিক্রির ক্ষেত্রে।’

তবে এই লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ রয়েছে। নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন, ইরানের সঙ্গে নির্ভরযোগ্য চুক্তি সম্ভব নয় এবং চুক্তি হলেও তা লঙ্ঘিত হবে। তবে ইরানের সঙ্গে চুক্তি করা সম্ভব বলে বিশ্বাস করেন ট্রাম্প।

আরএ

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

৭ বছর পর রাশেদ খাঁনকে জিএস ঘোষণা, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

‘ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি’

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

আর্জেন্টিনার জার্সিতে মেসির যত শিরোপা

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে