হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তান–আফগানিস্তানকে সংযমের আহ্বান ইরানের, সংলাপে সহায়তার প্রস্তাব

আমার দেশ অনলাইন

চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান।

শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় দেশকে একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপ এগিয়ে নিতে তেহরান প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিতেও ইরান ভূমিকা রাখতে চায়।

এসআর

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত